অ বৈ ধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভা র তী য় কে ফেরত দিল বি জি বি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ AM

অ বৈ ধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভা র তী য় কে ফেরত দিল বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১১:৪৩:০৩ AM

অ বৈ ধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভা র তী য় কে ফেরত দিল বি জি বি

ছবি : সংগৃহীত


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ভারতীয়রা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও একই এলাকার মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, মঙ্গলবার (৪ মার্চ) দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফের অনুরোধের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় দুই দেশে সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত