পাবনায় ডি প্লো মা চিকিৎসকদের চার দফা দাবি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ AM

পাবনায় ডি প্লো মা চিকিৎসকদের চার দফা দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:১৭:২৭ AM

পাবনায় ডি প্লো মা চিকিৎসকদের চার দফা দাবি

ছবি : সংগৃহীত


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি বাস্তবায়নে পাবনায় সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা। গতকাল পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন ও সাধারণ ম্যাটস ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান। 

এ সময় সাধারণ সম্পাদক ডা, জহুরুল ইসলামসহ অন্যান্য ডিপ্লোমা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করার পরও বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। 

শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এতে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী একদিকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাসকৃত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই অনতিবলম্বে তাদের চার দফা দাবি বাস্তবায়নে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন ডিপ্লোমা চিকিৎসকরা। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি করেন ডিপ্লোমা চিকিৎসক নেতৃবৃন্দ।

তাদের চার দফা দাবি হলো- ১. অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, ২. প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপের লকবুক প্রণয়ন করতে হবে, ৩. বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে এবং ৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণসহ প্রস্তাবিত ধারার সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত