দেশের ওপর দিয়ে ১১টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ AM

দেশের ওপর দিয়ে ১১টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১২:৪৭:০০ PM

দেশের ওপর দিয়ে ১১টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে

প্রতীকী ছবি


আগামী মে মাসের মধ্যে দেশের ওপর দিয়ে ১১টির তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া হতে পারে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়।

বৃহস্পতিবার (৬ মার্চ) তিন মাসের এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী মে মাস পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। দেশে ৫-৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে এ সময়ের মধ্যে ৪-৭টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৪টি মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪০ -৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত