মৌলভীবাজারে ‘ফু’ দিয়ে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

মৌলভীবাজারে ‘ফু’ দিয়ে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৮:০৫:০৮ AM

মৌলভীবাজারে ‘ফু’ দিয়ে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

ছবি: সংগৃহীত


টাকায় বরকত বাড়ানোর ‘ফু’ দেওয়ার নামে কাতার প্রবাসীর স্ত্রীর ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। এঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরে অভিনব কায়দায় প্রতারণার এ ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাবিয়া বেগম ওই দিন বিকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি মঙ্গলবার  (২৬ সেপ্টেম্বর) জানাজানি হয়। ছাবিয়া বেগম উপজেলার সুজানগর ইউপির বড়থল গ্রামের কাতার প্রবাসী ছুয়াব আলীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ছাবিয়া বেগম রোববার দুপুর সোয়া ১২টার দিকে ব্যাংক থেকে স্বামীর পাঠানো ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে রাস্তায় আসলে ৫০ বছর বয়সি এক ব্যক্তি হঠাৎ ছাবিয়া বেগমের মাথা ও মুখে হাত বুলিয়ে বলেন, আমি নামাজ পড়তে আসি। তখন তিনি ওই ব্যক্তির পাশ কাটিয়ে এগিয়ে গেলে এক যুবক তার পথ আগলে বলেন- ওই বাবা কি বলেছেন? উনি অনেক বড় পীর, উনার কথা শুনলেন না কেন। পথ আগলে ওই যুবক ছাবিয়া বেগমকে কথিত পীরের কাছে নিয়ে যান।

এ সময় ছাবিয়া বেগম দেখতে পান ৫০-৫৫ বছর বয়সি ওই ব্যক্তি মধ্যবয়স্ক আরও এক ব্যক্তির টাকা হাতে নিয়ে ‘ফু’ দিয়ে ফেরত দিচ্ছেন। তখন ছাবিয়াকে কথিত পীর বলেন, তোমার কাছে টাকা আছে। টাকাগুলো দেও। টাকা পড়ে (ফু) দিই। টাকার বরকত হবে। তখন তিনি ব্যাংক থেকে তুলে ব্যাগে রাখা ১ হাজার টাকার ২৩টি নোট ও ৫০০ টাকার ১০০টি নোটে ৭৩ হাজার টাকা ওই ব্যক্তির হাতে দেন। দুই হাজার টাকা ছোট নোট হওয়ায় সে ওগুলো নেয়নি। মুহূর্তেই ওই ব্যক্তি টাকাগুলো হাতিয়ে ছাবিয়ার ভ্যানিটি ব্যাগে দিয়েছেন বলে পেছন দিকে না তাকিয়ে দ্রুত চলে যেতে বলে। সামান্য এগিয়ে যাওয়ার পর ছাবিয়া বেগম দেখতে পান তার ভ্যানিটি ব্যাগে টাকা নেই।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ছাবিয়া বেগমের পাশে হলুদ টিশার্ট পরা মূল প্রতারকের সহযোগী এক যুবক দাঁড়িয়ে আছে। ডানপাশে পাঞ্জাবি পরা মূল প্রতারক টাকায় বরকত বাড়ানোর ‘ফু’ দিতে ওই নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। 

ভুক্তভোগী ছাবিয়া বেগমের ছেলে আব্দুল আজিজ মঙ্গলবার দুপুরে জানান, আমার আম্মা ব্যাংক থেকে আব্বার পাঠানো ৭৫ হাজার টাকা তুলে নিচে নামতেই প্রতারকরা উনার কাছ থেকে ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অবশিষ্ট ২ হাজার টাকা ছোট নোট হওয়ায় সেগুলোতে ‘ফু’ লাগবে না বলে নেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরেও থানায় গিয়ে আম্মা জবানবন্দি দিয়েছেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান মঙ্গলবার বিকালে বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক