তরুণীকে ছু রি কা ঘা ত করে ভ্যানিটি ব্যাগ ছি ন তা ই
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ AM

তরুণীকে ছু রি কা ঘা ত করে ভ্যানিটি ব্যাগ ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:১৬:৫৬ AM

তরুণীকে ছু রি কা ঘা ত করে ভ্যানিটি ব্যাগ ছি ন তা ই

ছবি : সংগৃহীত


টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত রুমা আক্তার (৩০) উপজেলার মিলপাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমা তার তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌরশহর থেকে বাসায় ফিরছিলেন। পথে মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিল।

আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির বলেন, খবর পেয়ে সন্ধ্যার দিকে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত