হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৩:২২:০১ পূর্বাহ্ন

হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি : সংগৃহীত


রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে। এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন