৮ বছরের শিশু ধ র্ষ ণ: বড় বোনের শ্বশুর আ ট ক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ AM

৮ বছরের শিশু ধ র্ষ ণ: বড় বোনের শ্বশুর আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৪:১৫:৪৪ AM

৮ বছরের শিশু ধ র্ষ ণ: বড় বোনের শ্বশুর আ ট ক

ছবি : সংগৃহীত


মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাত্র আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত হিটু মিয়ার শাস্তির দাবিতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা।

পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে একা পেয়ে তার বোনের শ্বশুর হিটু মিয়া পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত