হিলিতে কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

হিলিতে কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৪:৫২:১০ পূর্বাহ্ন

হিলিতে কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম

ছবি : সংগৃহীত


দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর বাজারে ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিদরে। দেশে পেঁয়াজের উৎপাদন বেশি এবং বাজারে আমদানি বৃদ্ধির কারণে দাম কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বাজার ঘুরে জানা যায়, রোজার প্রথম দিন থেকে ৩৫ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। চলতি মৌসুমে দেশের উৎপাদিত অঞ্চলগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের ফলন ভালো হয়েছে। যার কারণে বাজারে পেঁয়াজের ঝাঁজ নেই। এ জন্যই হিলির বাজারে কেজিতে ১০ টাকা কমেছে দাম। কম দামে বাজারে পেঁয়াজ কিনতে পারায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সফিকুর রহমান বলেন, রমজানের প্রথম দিন দুই কেজি পেঁয়াজ কিনছিলাম ৭০ টাকা দিয়ে। আজ শুক্রবার সেই পেঁয়াজ এক কেজি কিনলাম ২৫ টাকা দিয়ে। বাজারে পেঁয়াজসহ সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তিতে বাজার করা যাচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা হোটেল ব্যবসায়ী রেজাউল করিম বলেন, প্রতি বছর রমজানে ইফতার তৈরি করতে বেশি প্রয়োজন পেঁয়াজের। এ সময় বেড়ে যায় পেঁয়াজের দাম। কিন্তু এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। পাশাপাশি লাভের মুখও দেখতে পাচ্ছি।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, এবার দেশি পেঁয়াজের দাম হাতের নাগালে। ২৫ টাকা কেজি বিক্রি করছি। আমরা পাবনা, ফরিদপুর, কুষ্টিয়াসহ নাটোর থেকে পেঁয়াজ পাইকারি কিনে আনছি। দাম কম হওয়াতে বেচাকেনা অনেক বেশি হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন