বোনের বাড়িতে ধ র্ষ ণে র শিকার শিশুটির জ্ঞান ২৪ ঘণ্টায়ও ফেরেনি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ AM

বোনের বাড়িতে ধ র্ষ ণে র শিকার শিশুটির জ্ঞান ২৪ ঘণ্টায়ও ফেরেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৭:২৯:১৮ AM

বোনের বাড়িতে ধ র্ষ ণে র শিকার শিশুটির জ্ঞান ২৪ ঘণ্টায়ও ফেরেনি

ছবি : সংগৃহীত


মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, বুধবার রাত ২টার দিকে মাগুরা সদর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশুটি।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে শিশুটির ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির।

তিনি আরও জানান, শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তার বড় বোনের শ্বশুর বাড়ি মাগুরা সদর নিজনান্দুয়ালি গ্রামে। গত শনিবার বড় বোনের বাসায় বেড়াতে যায় শিশুটি। বুধবার দিবাগত রাত ২টার দিকে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪২) শিশুটিকে ধর্ষণ করে। বড় বোন টের পেলে তাকে রুমে আটকে রাখে অভিযুক্ত। শনিবার সকালে বড় বোনের শাশুড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। আর বিষয়টি প্রতিবেশীরা তাদের ফোন করে জানান। এরমধ্যে পুলিশ সজিব ও তার বাবা হিটু শেখকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাক মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা ভালো না। এখন পর্যন্ত অচেতন অবস্থায় আছে। তার গলায় আঘাত রয়েছে। তার গলা টিপে ধরা হয়েছিল। বর্তমানে শিশুটি পিআইসিইউতে ভর্তি আছে।

শিশুটির বিষয়ে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান বলেন, শিশুটির অবস্থা স্টেবল আছে। তবে আগামীকাল শনিবার তার বিষয়ে বিস্তারিত বলতে পারব। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত