সপ্তাহ শেষে বাড়তে পারে গরম
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ AM

সপ্তাহ শেষে বাড়তে পারে গরম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০১:২৭:২৬ AM

সপ্তাহ শেষে বাড়তে পারে গরম

প্রতীকী ছবি


দেশের এক বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, শনিবার (৮ মার্চ) রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই সপ্তাহের শেষ দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি গরমও বাড়তে থাকবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ