লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে ওসির মতবিনিময় সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ PM

লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে ওসির মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ১০:১৬:৪৫ AM

লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে ওসির মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে হবিগঞ্জের লাখাই  উপজেলা পুজা উদযাপন পরিষদ এর   নেতৃবৃন্দের  সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাতটায় লাখাই থানার  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লাখাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাখাই  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী সাধারণ সম্পাদক সম্পদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পরিষদের সভাপতি, লিটন সূত্রধর  সাধারণ সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ,   ছয়টি  ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এ সভায় সকল মন্দিরের নিরাপত্তা ব্যাবস্থা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায়  লাখাই  থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে লাখাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুনু মিয়া  নিশ্চিত করেছেন।

সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার ও সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেছেন ওসি। এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।

এম সি