বিশেষ অভিযানে ছিনতাই*কারীসহ গ্রে প্তা র ১২
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ AM

বিশেষ অভিযানে ছিনতাই*কারীসহ গ্রে প্তা র ১২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১০:৩৭:০৪ AM

 বিশেষ অভিযানে ছিনতাই*কারীসহ গ্রে প্তা র ১২

ছবি : সংগৃহীত


রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার রাতে কোতয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোস্তফা ওরফে আকাশ (২২), বিল্লাল হোসেন (২০), রিয়াজ মাহমুদ (২১), রিপন মিয়া (২২), শামিম মোল্লা (২৩), টুকু মিয়া (৫২), সোহেল (২৫), শামিউল খান (৪৮), টিপু (২৯), সুজন সরদার (৪২), সোহেল শেখ (২৮) ও মজিবর হাওলাদার (৪৬)

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ