সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁ*ধে ধ র্ষ ণে র অ ভি যো গ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ AM

সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁ*ধে ধ র্ষ ণে র অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৩:৪০:৫৮ AM

সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁ*ধে ধ র্ষ ণে র অ ভি যো গ

ছবি : সংগৃহীত


নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মাধবদী থানায় এই মামলা করেন। মামলার পরপরই পুলিশ ইকবাল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ভুক্তভোগী নারীর স্বামী কারাগারে রয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি তার স্বামীর জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে ইকবাল হোসেন তাকে পাঁচদোনা এলাকায় নিয়ে যান। একপর্যায়ে মার্কেটের একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ইকবাল। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে পাপ্পু নামের একজনসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে ধর্ষণ করেন। তিনদিন পর্যন্ত তাকে সেখানে আটকে রাখা হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ