প্রাইভেট কারের ধা ক্কা র পর বাসের চা*পা, স্বামী-স্ত্রীর মৃ ত্যু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ AM

প্রাইভেট কারের ধা ক্কা র পর বাসের চা*পা, স্বামী-স্ত্রীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৫:১২:১৯ AM

প্রাইভেট কারের ধা ক্কা র পর বাসের চা*পা, স্বামী-স্ত্রীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


বগুড়ায় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ার পর বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের ভবের বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল তার স্ত্রীসহ মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। পথে ভবের বাজার এলাকার মহাসড়কে একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সজল ও তার স্ত্রী রাস্তার ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে সজল ঘটনাস্থলেই মারা যান। আর তার স্ত্রী হোসনেআরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল আমার এলাকা হলেও মহাসড়ক হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ