জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গু ড়ি য়ে দিয়েছে প্রশাসন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০২ AM

জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গু ড়ি য়ে দিয়েছে প্রশাসন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৭:৩৪:২৮ AM

জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গু ড়ি য়ে দিয়েছে প্রশাসন

ছবি: নিজস্ব


সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সুত্রধর এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (৯ মার্চ) বিকেলে  এ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইট ভাটা অপসারণের নির্দেশনা মতে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 

জুড়ী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি