নারী কনস্টেবলকে রড দিয়ে পেটা*লেন বি এ ন পি নেতার গাড়িচালক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ AM

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটা*লেন বি এ ন পি নেতার গাড়িচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:৪৫:৩১ AM

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটা*লেন বি এ ন পি নেতার গাড়িচালক

ছবি : সংগৃহীত


সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক। 

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়। 

অভিযুক্ত ব্যক্তি হলেন- সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ  জানায়, কনস্টেবল ইতি খানম গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। দুপুরে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাভার মডেল থানার সামনে থেকে রিকশা নিয়ে থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে।  তখন ওই প্রাইভেট কার চালক উত্তেজিত হয়ে ওঠেন।  একপর্যায়ে কনস্টেবল ইতি নিজের পরিচয় দিয়ে গাড়িচালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়িচালক লোহার রড বের করে তাকে বেধড়ক মারধর করেন। 

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, আমি গাড়িতে ছিলাম না।  তবে ঘটনা শুনে আমি তাকে শাসিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা বলেন,  ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তাকে আটকের জন্য অভিযান চলছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ