কুলাউড়ায় অ বৈ ধ ৩ ইটভাটা গুঁ*ড়িয়ে দিয়েছে প্রশাসন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২০ AM

কুলাউড়ায় অ বৈ ধ ৩ ইটভাটা গুঁ*ড়িয়ে দিয়েছে প্রশাসন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১২:০০:২৫ PM

কুলাউড়ায় অ বৈ ধ ৩ ইটভাটা গুঁ*ড়িয়ে দিয়েছে প্রশাসন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার লংলা ব্রিকস, এম এন এইচ ব্রিকস ও সোনালী ব্রিকসে এই অভিযান পরিচালনা চালানো হয়। এসময় ইটভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ইটভাটার কাগজপত্র যাচাই করা হয়। অবৈধ অন্যান্য ইটভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম। এসময় কুলাউড়া থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া রুপসী ব্রিকফিল্ডকে সাত দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি