মাধবপুরে তিন মাদকসেবিকে কারাদণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৮ AM

মাধবপুরে তিন মাদকসেবিকে কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০১:৪৬:৪৮ AM

মাধবপুরে তিন মাদকসেবিকে কারাদণ্ড

ছবি : সংগৃহিত


মাধবপুরে মাদক সেবনের অপরাধে তিন জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব মঙ্গলবার (২৬'সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নোয়াপাড়া  ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মো. কাছম আলী (৬০) একই গ্রামের সাউজ মিয়া (৬০) ও জগদীশপুর বেলঘর গ্রামের মোর্শেদ কামাল (৪৬)।

জানা যায়, দুপুরে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

জব্দকৃত মাদকদ্রব্য ও সেবনের উপকরণ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার মো. রাহাত বিন কুতুব।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী