সাগর-রুনি হ ত্যা: সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ PM

সাগর-রুনি হ ত্যা: সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০৭:০৩:০১ AM

সাগর-রুনি হ ত্যা: সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি : সংগৃহীত


সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক।

আবেদনে বলা হয়, ফারজানা রুপা বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মেহেরুন রুনির সঙ্গে তার পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। এ হত্যাকাণ্ড নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভবনা আছে। এটি বহুল আলোচিত হত্যা মামলা। এ মামলায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং বর্তমানে পিবিআই মামলা তদন্ত করছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সাগর সারোয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় এবং মেহেরুন রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন তারা। এ সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন রুনির ভাই নওশের আলম। মামলার আসামিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন। বাকিরা কারাগারে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ