শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অ ব রো ধ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অ ব রো ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:৫৪:২৩ AM

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অ ব রো ধ

ছবি : সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নে বারতোপা গ্রামেরখানটেক্স লি: নামক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। 

আজ বুধবার সকাল ৭টা থেকে ওই কারখানার শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। 

শ্রমিকরা জানান, কর্মরত শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া বিভিন্ন ভাতা নিয়মিত পরিশোধ করা হয়না। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নাজমা, মুন্নি, জেসমিন বলেন, ‘ঈদ কড়া নাড়ছে দরজায়। আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান করতে পারিনি। তাই রাস্তায় নেমেছি।’অপর শ্রমিক জাকির ও তারিকুল বলেন, ‘আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া আমাদের হাজিরা বোনাসসহ বিভিন্ন ভাতা নিয়মিত প্রদান করা হয় না। আমরা অনেক চেষ্টা করেও কোনো প্রতিকার করতে পারি নাই। আমাদের দাবি আদায় করতেই আন্দোলনে নেমেছি।’

এদিকে ঘটনাস্থালে কারখানা কর্তৃপক্ষের কাউকে দেখা না গেলেও শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, ওই কারখানার শ্রমিকরা সকাল থেকে মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রেখেছে। সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। 

উল্লেখ্য, সকাল ১০টা ৪০মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ