প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধ র্ষ ণ, মা ম লা তুলে না নেওয়ায় বাবাকে হ ত্যা র
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ PM

প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধ র্ষ ণ, মা ম লা তুলে না নেওয়ায় বাবাকে হ ত্যা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৫:২৫:০০ AM

প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধ র্ষ ণ, মা ম লা তুলে না নেওয়ায় বাবাকে হ ত্যা র

ছবি : সংগৃহীত


বরগুনা সদর উপজেলায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত ৫ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বরগুনা সদর থানায় এই মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি সীজিব চন্দ্র রায়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকেই বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্তের বাবা শ্রীরাম চন্দ্র রায়। কিন্তু, বাদী মামলা তুলে নেননি। এজন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী বলেন, ‘‘গত রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বামীর মোবাইলে করি। সে সময় বাড়ির পেছন থেকে তার মোবাইলের রিংটোনের শব্দ ভেসে আসছিল। দ্রুত সেখানে গিয়ে দেখি, তার মরদেহ পড়ে আছে।’’

তিনি অভিযোগ করে বলেন, ‘‘গত ৪ মার্চ আমার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে সীজিব চন্দ্র রায়। পরদিন এ ঘটনায় ওর বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ ওই দিনই সীজিবকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকেই মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল সিজীবের বাবা শ্রীরাম চন্দ্র রায়। মামলা তুলে না নেওয়ায় তাকে হত্যা করেছে শ্রীরাম।’’

বাদীপক্ষের আইনজীবী বাবুল দাস বলেন, ‘‘আদালতে আজ ধর্ষণ মামলার তারিখ ধার্য ছিল। এর আগে, বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলেন শ্রীরাম চন্দ্র রায়। আজ তার মরদেহ পাওয়া গেল।’’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ মামলার বাদীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শ্রীরাম চন্দ্র রায়সহ ৪ জনকে আটক করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক