৭ বছরের সা*জা এড়াতে ২২ বছর আত্ম*গোপন, অবশেষে গ্রে প্তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

৭ বছরের সা*জা এড়াতে ২২ বছর আত্ম*গোপন, অবশেষে গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০৭:১৮:০৬ পূর্বাহ্ন

৭ বছরের সা*জা এড়াতে ২২ বছর আত্ম*গোপন, অবশেষে গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


২০০৩ সালে পটুয়াখালীতে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত হোন খলিলুর রহমান। এ ঘটনায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর ২০০৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অবশেষে ২২ বছর পলাতক থাকার পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হোন খলিল।

বুধবার (১২ মার্চ) রাতে রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গ্রেপ্তার খলিলুর রহমানের বয়স ৪৫ বছর। এলাকায় তিনি খলিল প্যাদা নামে পরিচিত। তিনি পটুয়াখালী সদর উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী র‍্যাব-৮–এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা।

র‍্যাব জানায়, ২০০৩ সালে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত হন খলিলুর। এ ঘটনায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর ২০০৮ সালের ১৮ নভেম্বরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত দণ্ডবিধি-৩৯৭ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তার অনুপস্থিতিতে ২০০৯ সালের ১৮ মার্চ পটুয়াখালী জেলা জজ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আদালত থেকে পরোয়ানা জারির ১৬ বছর পর র‍্যাব-৮–এর অভিযানে গ্রেপ্তার হলেন খলিল।

র‍্যাব-৮ জানায়, আত্মগোপনে থাকা অবস্থায় খলিলুর পরিচয় লুকিয়ে রাজধানীর মিরপুর এলাকায় মুদিদোকান চালাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পটুয়াখালীতে এনে তাকে আদালতে পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন