মহাসড়কে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মহাসড়কে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০৭:৩৯:২১ পূর্বাহ্ন

 মহাসড়কে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫

ছবি : সংগৃহীত


টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০-২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস সরাতে কিছু সময় লাগে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে বাসগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন