মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৬:৪২:১৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার ১৫ মার্চ সকালে পৌর মিলনায়তন কক্ষে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

মৌলভীবাজার পৌর প্রশাসক বুলবুল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন।বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা: মামুনুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মামুনুর রহমান বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করতে ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার  ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানো হবে। যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা