রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সং ঘ র্ষ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ PM

রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৬:৫১:০৮ AM

রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সং ঘ র্ষ

ছবি : সংগৃহীত


রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়েছে।আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।

এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। তিনি জানান, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় কেউ আহত হননি।

তিনি আরও জানান, ট্রেন দুটির উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরি হবে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ