কুলাউড়ার কর্মধায় ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ AM

কুলাউড়ার কর্মধায় ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৬:৫৮:০২ AM

কুলাউড়ার কর্মধায় ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ‘কর্মধা ইউনিয়ন ওয়েলফেয়ার গ্রুপ’র উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) কর্মধা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১২০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গ্রুপের সাধারণ সম্পাদক ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের তরুণ আইনজীবী মো. সাইফুর রহমান, গ্রুপের ধর্মবিষয়ক সম্পাদক মাও. কাওসার আহমদ, সিনিয়র সদস্য মালয়েশিয়া প্রবাসী আব্দুল আহাদ, সিনিয়র সদস্য কাতার প্রবাসী মঈনুল ইসলাম, সিনিয়র সদস্য ব্যবসায়ী বাবুল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কাতার প্রবাসী সদস্য শাহ আলম, সদস্য ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নাসিম আহমদ ও সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহিম আহমদ প্রমুখ।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, কর্মধা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে মোট ১২০ পরিবারের মধ্যে রমজানের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি