ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সং ঘ র্ষ, নি হ ত ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সং ঘ র্ষ, নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০৪:৩৯:৩৭ পূর্বাহ্ন

 ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সং ঘ র্ষ, নি হ ত ২

ছবি : সংগৃহীত


ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের জটার মোড় এলাকার নয়ন শেখ ও রিকশাচালক চাঁদপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।   

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি তরমুজবাহী ট্রাক ঢাকা-ফরিদপুর মহাসড়কের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়কের উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নয়ন শেখ মারা যান। গুরুতর আহত রিকশাচালক শাজাহানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাজাহান শেখও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে উদ্ধার কাজ শুরু করেছি। সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করছি। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন