৪ চাঁ দা বা জ কে হাতেনাতে ধরে পু লি শে দিল জনতা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ PM

৪ চাঁ দা বা জ কে হাতেনাতে ধরে পু লি শে দিল জনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:২৭:০৭ AM

৪ চাঁ দা বা জ কে হাতেনাতে ধরে পু লি শে দিল জনতা

ছবি : সংগৃহীত


রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বেঁধে রেখে পুলিশে দেন তারা।

গতকাল রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর  বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, তাদের আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা ডিউটি অফিসার জাহিদুল আলম। তিনি বলেন, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। এইমাত্র তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো এন্ট্রি করা হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা