র‌্যা ব পরিচয়ে চাঁদা নিতে এসে অবসরপ্রাপ্ত আ ন সা র সদস্য গ্রে প্তা র
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ PM

র‌্যা ব পরিচয়ে চাঁদা নিতে এসে অবসরপ্রাপ্ত আ ন সা র সদস্য গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:৫১:০১ AM

র‌্যা ব পরিচয়ে চাঁদা নিতে এসে অবসরপ্রাপ্ত আ ন সা র সদস্য গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে হানিফ খান (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্য গ্রেপ্তার হয়েছেন।

গতকাল রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যান।

একপর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির কাছে চাঁদা দাবি করেন। এ সময় তিনি ৩০ হাজার টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিষয়টি নিয়ে তার কথাবার্তা এবং আচরণ ভঙ্গি সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চান। প্রথমে তিনি টাঙ্গাইল র‌্যাব-১৪ এর সদস্য বলে জানান।

জনতার বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবসরপ্রাপ্ত আনসার সদস্য বলে স্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা আনসার সদস্যের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তরফপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন পূর্বে প্রতারক অবসরপ্রাপ্ত ওই আনসার সদস্য র‌্যাব পরিচয় দিয়ে মোবাইল ফোনে স্থানীয় কয়েকজনের কাছে টাকা দাবি করেন।

গতকাল রবিবার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাকে এলাকায় আনা হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাবের সদস্য পরিচয় দেওয়া হানিফ খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ