ব জ্র পা তে প্রাণ গেলো তরুণের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ব জ্র পা তে প্রাণ গেলো তরুণের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০৪:২৬:২০ পূর্বাহ্ন

ব জ্র পা তে প্রাণ গেলো তরুণের

ছবি : সংগৃহীত


রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। জাবেদ ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অন্যদের সঙ্গে জমিতে কাজ করতে যান জাবেদ। দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার শরীর পুড়ে গেছে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির জানান, ওই তরুণকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন