চিকিৎসার কথা বলে কিশোরীকে ধ র্ষ ণ করলো কবিরাজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ PM

অভিযুক্ত আব্দুল হামিদ গ্রেপ্তার

চিকিৎসার কথা বলে কিশোরীকে ধ র্ষ ণ করলো কবিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০৪:৫১:৪৫ AM

চিকিৎসার কথা বলে কিশোরীকে ধ র্ষ ণ করলো কবিরাজ

ছবি : সংগৃহীত


নেত্রকোণায় ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার কথা বলে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।

সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানালে মা তাকে জিজ্ঞাসা করে আরও জানতে পারেন- এ ঘটনার আগেও অভিযুক্ত আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার (১৬ মার্চ ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে পৌর শহরের নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী