আরা*কান রো হি ঙ্গা স্যালভেশন আ র্মি র ৬ সদস্য গ্রে প্তা র
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ PM

আরা*কান রো হি ঙ্গা স্যালভেশন আ র্মি র ৬ সদস্য গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০৫:২৫:৪৭ AM

আরা*কান রো হি ঙ্গা স্যালভেশন আ র্মি র ৬ সদস্য গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ