৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা ত্র লী গ নে তা সাদ্দাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা ত্র লী গ নে তা সাদ্দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন

৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা ত্র লী গ নে তা সাদ্দাম

ছবি : সংগৃহীত


নি‌ষিদ্ধ ঘো‌ষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবা‌দের জন্য তিন দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।‌

গতকাল বৃহস্প‌তিবার (২০ মার্চ) দুপু‌রে কু‌ড়িগ্রাম চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট আদাল‌তের (সদর আম‌লি) সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আ‌দেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হা‌বিবুল্লাহ এবং সাদ্দা‌মের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আ‌গে গত বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দাম‌কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসা‌মি ছাত্রলীগ নেতা সাদ্দাম।

আ‌শিক হত্যা মামলায় জিজ্ঞাসাবা‌দের জন্য তার রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।

ও‌সি হা‌বিবুল্লাহ ব‌লেন, ‘শিক্ষার্থী আ‌শিক হত্যা মামলায় সাদ্দাম‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন করা হ‌য়ে‌ছিল। আদালত তিন দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন। আজ থে‌কে তা‌কে রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হ‌বে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন