মাধবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ PM

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৮:১২:২৫ AM

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮) সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে শোভাযাত্রা।

মাধবপুর উপজেলা ও পৌর আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে জশনে জুলুছে বা শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইসলামিক সংগঠন অংশ গ্রহণ করে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ককের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ করা হয়।

উল্লেখ্য, ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

এম সি