ছবি : নিজস্ব
আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে। ১২ রবিউল আওয়াল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রাসুল প্রেমি সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়।
জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান।
বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবীর (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ইসলাম তথা মুসলিম জাতিকে নিয়ে বিদ্ধেষ পোষণ করছে । এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে কেহ ক্ষমতায় থাকতে পারেনি। বক্তাগণ ইসলামের বিরোধিতা কারী ও চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে নিহত আহলে সুন্নাত ওয়াল জমা’আত নেতা আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদের ফাঁসি দাবী করে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার ও সাংবাদিক এস এম সুলতান খান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, এডভোকেট আকবর হোসেন জিতু,পৌর মেয়ের মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, নিহত আবুল হোসেন আকল মিয়ার পুত্র এডভোকেট নাজমুল ইসলাম বকুল, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া সহ আরো অনেকেই । আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)এর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
এম সি




