গু লি ছুঁড়ে ৮০ লাখ টাকা ছি ন তা ই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গু লি ছুঁড়ে ৮০ লাখ টাকা ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১১:২০:১৪ পূর্বাহ্ন

 গু লি ছুঁড়ে ৮০ লাখ টাকা ছি ন তা ই

প্রতীকী ছবি


টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে পশু ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর পর উপজেলার গোড়াই-সখিপুর রোডের পাঁচগাও এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পশু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারুল (৩০), একই এলাকার লিটন মিয়া(২৮), মনিরুল, জেবেল মিয়া (৩২)।

ব্যবসায়ী পিয়ারুল জানান,মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা হাটে ২৮টি মহিষ বিক্রির পর ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যায় তারা প্রাইভেটকারযোগে নিজ এলাকা রাজশাহীর উদ্দেশ্যে ফিরছিলেন।

পথিমধ্যে ইউনিয়নের বাঁশতৈল বাজারে আসতেই সন্ধ্যার আযান পড়ে। এরপর কিছুপথ পাড়ি দিয়ে পাঁচগাও এলাকায় পৌঁছালে আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ৪-৫টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের হায়েচ তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সঙ্গে থাকা ৮০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। এমনকি গাড়ির চাবিও নিয়ে নেয়।

ছিনতাইকারীরা টাকা নিয়ে সাথে সাথে গোড়াই-সখিপুর রোড দিয়ে দক্ষিণে চলে যায়।

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মোশারফ হোসেন। এছাড়াও র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী