স্ত্রী-সন্তানকে হ*ত্যার পর স্বামীর আত্মহ*ত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

স্ত্রী-সন্তানকে হ*ত্যার পর স্বামীর আত্মহ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৩:০৪:৩৫ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তানকে হ*ত্যার পর স্বামীর আত্মহ*ত্যা

প্রতীকী ছবি


গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা এলাকার মো. আবু মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, খাদিজা গোবিন্দবাড়ি এলাকায় তার বাবার দেওয়া জমিতে বাড়ি করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতো। তার স্বামী নাজমুল নেশাগ্রস্ত ছিল। শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন রোববার সকাল হয়ে গেলেও তারা দরজা খুলছে না দেখে খাদিজার বাবা ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ে জামাই নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে বিছানায় স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নাজমুল আত্মহত্যা করেছে।  

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, স্বামী নাজমুলের ঝুলন্ত মরদেহ ও বিছানা থেকে স্ত্রী খাদিজা ও শিশু নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী, সন্তানকে হত্যার পর নাজমুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী