২৪ বস্তা চোরাই চিনিসহ দুটি নৌকা জব্দ, আটক পাঁচ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ AM

২৪ বস্তা চোরাই চিনিসহ দুটি নৌকা জব্দ, আটক পাঁচ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০৫:৪১:৫৭ AM

২৪  বস্তা চোরাই চিনিসহ দুটি নৌকা জব্দ, আটক পাঁচ

চোরাচালানের অভিযোগে ৫ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ


সুনামগঞ্জের মধ্যনগরে ২৪  বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ  দুইটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ। এসময়  চোরাচালানের অভিযোগে ৫ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে  মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা  করে উপজেলার বংশীকুন্ডা উত্তর  ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া পাশ্ববর্তী চরের কিনারা  থেকে ২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ  ৫ জনকে আটক করে।

আটকৃতরা হলেন-তাহিরপুর  উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের  সাইকুল ইসলামের ছেলে কুতুবউদ্দিন(২৮), মৃত সোনা মিয়ার ছেলে ইসলাম নুর(৫৩), সাইকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী(৩৮), একই উপজেলার বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে সম্রাট (২৪) ও মুদরাই গ্রামের মন্টু বর্মনের ছেলে সুরঞ্জন বর্মন(২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর)  ভোরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হবে।’

ডিডি