জগন্নাথপুরে কুকুরের কামড়ে নারীসহ ৭ জন আহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ AM

জগন্নাথপুরে কুকুরের কামড়ে নারীসহ ৭ জন আহত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০৮:৩১:২৮ AM

জগন্নাথপুরে কুকুরের কামড়ে নারীসহ ৭ জন আহত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামে কুকুরের কামড়ে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে ও পৌরসভার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্র জানায়, দুপুরের দিকে হঠাৎ করে একটি কুকুড় জগদ্বীশপুর গ্রামে লোকজন কে কামড়াতে থাকে। কুকুরের কামড়ে পর্যাক্রমে গ্রামের নারীসহ ৬ জন আহত হন। এছাড়া সকালে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে একটি কুকুরের কামড়ে এক ব্যক্তি আহত হন।

আহতরা হলেন, জগদীশপুর গ্ৰামের তালেব আলীর স্ত্রী সাহিরা বেগম ( ৬৫), মনর মিয়ার স্ত্রী আরসি বেগম (৬৫), জাকির হোসেনের ছেলে রেদওয়ান হোসেন (১৭), আবুল কালামের ছেলে সাইফুল মিয়া ( ২৪), হেকিম মিয়ার স্ত্রী ছায়া বেগম (৫০), নুর মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৭০) ও জগন্নাথপুর এলাকার টেক্কা মিয়ার ছেলে রেজাউল (২৮)। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর সকল রুগীদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব