ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ AM

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ১০:০৩:৪০ AM

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ছবি: নিজস্ব


ছাতকে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। দলের পক্ষে জন্ম দিনের কেক আনুষ্ঠানিকভাবে কেটে শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।

এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা আওয়ামীলীগের সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, এবাদুর রহমান এমাদ, আফিক আলী, প্রনয় কুমার আচার্য মুন্না, কবির আহমদ, আব্দুল মমিন, সামছুল হক মেম্বার, নুর হোসেন, নিজাম উদ্দিন, লায়েক মিয়া তালুকদার, রানা মালাকার, সুবীর নাগ ভাস্কর, লায়লু মিয়া, চম্পু দত্ত, জলাল মিয়া, মিটন লাল রায়, সোনা মিয়া, গনেশ পোদ্দার, সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার, শ্রমিকলীগ নেতা আব্দুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, রাজন দাস, রানা মিয়া, সুইট দাস, শাহ আলম বাছিত, রুমেন মিয়া, শামীম মিয়া, সৌরভ দাস, সায়েদ আহমদ বাবলু, মাছুম মিয়া, পাবেল আহমদ, জুবায়ের আহমদ, রাসেল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা, মামুন মিয়া, জামায়েল আহমদ ফরহাদ, মুজাহিদুল ইসলাম, সুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতাউল সানি, সহ সম্পাদক তোফায়েল হোসেন, তাসরিফ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাত্রলীগ নেতা আলী হোসেন, রফিকুল ইসলাম রুয়েল, জাকির হোসেন সহ  বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করেন নেতাকর্মীরা। মোনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারী সাইফুল ইসলাম।

এম সি