সুনামগঞ্জে নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ AM

সুনামগঞ্জে নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ১০:২৭:১৮ AM

সুনামগঞ্জে নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ডুবে কাছম আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত আমজাদ আলীর ছেলে।

শুক্রবার ভোরে ভারতের মেঘালয় এলাকা থেকে বারকি নৌকায় পাথর বোঝাই করে ফেরার পথে উপজেলার বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত এলাকার শ্রমিকরা বারকি নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্ত পিলার অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন করতে জিরো পয়েন্ট (ভারতের দিকে) যান শত শত শ্রমিক। কাছম আলী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ছোট একটি বারকি নৌকায় পাথর বোঝাই করে ১২০৩ সীমান্ত পিলার এলাকার যাদুকাটা নদীর জিরো পয়েন্ট থেকে বারেক টিলা খেয়াঘাট এলাকার দিয়ে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তার স্ত্রী ও ছেলে সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও পাথর শ্রমিক কাছম আলী পানিতে তলিয়ে যান। পরে সকল ৭টায় বারেক টিলা খেয়াঘাট এলাকার তার লাশ ভেসে উঠলে পরিবার ও স্থানীয় লোকজন নদী থেকে উদ্ধার করে।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েক ইকবাল হোসেন জানান, বাংলাদেশ সীমান্তেই নৌকা ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপার নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশের সুরতহাল ও সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব