কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০১:১৬:১৪ পূর্বাহ্ন

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

ফাইল ছবি


দরজায় কড়া নাড়ছে অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে কয়েক দিন আগে থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঢাকার কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার, ২৬ রমজান। যদি এবার ২৯টি রোজা হয়, তবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে ৩১ মার্চ। আর রোজা যদি ৩০টি হয়, তবে ঈদ হবে ১ এপ্রিল। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে নাকি অতিরিক্ত গরম পড়বে? 

আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে দু-এক জায়গায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এলাকাভেদে তাপমাত্রার হেরফের হতে পারে। তবে ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। এর ব্যতিক্রমও হতে পারে। এই ব্যতিক্রম হওয়ার কারণ, পার্শ্ববর্তী দেশ ভারতের যেসব অঞ্চল থেকে বায়ুপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করে, সেখানকার তপ্ত হাওয়া। এর হেরফেরে তাপমাত্রা এখন যে ধারণা করা হচ্ছে, তার চেয়ে বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, ঈদের দিন (৩১ মার্চ অথবা ১ এপ্রিল) দেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির হতে পারে। তবে এর পরিমাণ খুব সামান্য।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী