আ গু নে সুন্দরবনের ৬ একর পু*ড়ে ছাই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

আ গু নে সুন্দরবনের ৬ একর পু*ড়ে ছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০৫:৫৯:৫৪ পূর্বাহ্ন

আ গু নে সুন্দরবনের ৬ একর পু*ড়ে ছাই

ছবি : সংগৃহীত


৬ দিন পর পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন। তবে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের দুটি পৃথক এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৬ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অংশে পুড়ে গেছে লতাপাতা, গুল্ম ও গাছপালা. বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে অগ্নি নির্বাপন অভিযানের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

এর আগে ২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন নিয়ন্ত্রণে না আসতেই ২৪ মার্চ সকাল থেকে নতুন করে পুড়তে শুরু করে ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশেরছিলায় বন।

দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নির্বাপন কাজে নেমে আসে স্লথগতি। বনবিভাগ ও  ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে  একটি নদী রয়েছে। তবে ভাটার সময় সেই নদীতে পানি না থাকায় পানির জন্য ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায় থেকে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। এভাবে টানা ৬দিন ধরে চলতে থাকে আগুন নেভানোর চেষ্টা। সবশেষ বৃহস্পতিবার আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দেয় ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, সুন্দরবনের গহীনে টানা ৬দিন ধরে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬ থেকে ১০টি ইউনিটের ৩০-৪০জন কর্মী আগুন নেভানোর কাজ করেছেন।আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, আগুন পুরোপুরি নিভে গেছে। জিপিআরএস অনুযায়ী আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় চার একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায়  গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী