শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুন: প্রধান আসামি গ্রেপ্তার
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫১ AM

শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুন: প্রধান আসামি গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৪:০১:৩৭ AM

শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুন: প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার।


শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যায় জড়িত প্রধান আসামি ওসমান গনিকে (৩৪) আটক করেছে র‌্যাপিড অ্যাডকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। শুক্রবার দিনগত রাত (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে। 

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা, জ্যেষ্ঠ এএসপি আব্দুল্লাহ-আল-নোমান এ তথ্য জানিয়েছেন। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব মামলার বরাত দিয়ে জানায়, ভিকটিম শরীফুল ইসলাম (৪০) একজন কার্টুন ব্যবসায়ী। গত ২৫ আগস্ট সকালে ভিকটিম শরীফুল ইসলাম (৪০) অন্যান্য আসামিদের সাথে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ৫ নং কক্ষে ওঠেন। গত ২৭ আগস্ট দুপুর ১২টায় তাদের কটেজ ত্যাগ করার কথা ছিল। এর কিছুক্ষণ আগে রির্সোটের হাউজ কিপার কটেজের দরজায় দীর্ঘক্ষণ নক করে ভেতর থেকে কোনো সাড়া পাননি। এ কারণে তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানাকে অবহিত করলে পুলিশ রিসোর্টে গিয়ে বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতর ঢুকে। এ সময় কেবল শরীফুরের রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথা থেতলানো অবস্থায় ছিল। পুলিশ তল্লাশি কালে কটেজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তিন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

SH