আরা*কান আ র্মি র হাতে আ ট ক ৬ জেলেকে ফেরত এনেছে বি জি বি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ AM

আরা*কান আ র্মি র হাতে আ ট ক ৬ জেলেকে ফেরত এনেছে বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৮:০০:৪১ AM

আরা*কান আ র্মি র হাতে আ ট ক ৬ জেলেকে ফেরত এনেছে বি জি বি

ছবি : সংগৃহীত


কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ মার্চ) দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ওই ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন—সোহেল (১৮), ইসমাইল (৪০), মো. জসিম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩), মো. সাহিন। এরা সবাই টেকনাফ চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, ১ মার্চ নফ নদীতে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে এসব জেলেদের ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান (পিবিজিএম, পিএসসি)।

তিনি বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: