জাফর ইকবাল গ্রে ফ তা র
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ AM

জাফর ইকবাল গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১০:৫৬:৪৭ AM

জাফর ইকবাল গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর ও সিল জালিয়াতিসহ অন্যান্য জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত আসামি জাফর ইকবালকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। জাফর প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

এসময় তার কাছ থেকে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ভুয়া স্বাক্ষরিত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (২৯ মার্চ) র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রতারক জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি ও পদোন্নতি প্রদান, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গ্রেফতার জাফর জানান, উচ্চাভিলাসী জীবনযাপন করার উদ্দেশ্যে প্রতারণার কাজ বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতার জাফর ইকবাল বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের বলতেন, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

গ্রেফতার জাফর ইকবাল মূলত মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদি পশুর বিট/খাটাল স্থাপনের/গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন