ঈদের মোনাজাতে চাওয়া হলো দ্রুত নির্বাচন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ AM

ঈদের মোনাজাতে চাওয়া হলো দ্রুত নির্বাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ১১:৫৮:০৪ AM

ঈদের মোনাজাতে চাওয়া হলো দ্রুত নির্বাচন

ছবি সংগৃহীত


রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যও প্রার্থনা করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।  

জামাত শেষে মোনাজাতে ক্বারী গোলাম মোস্তফা বলেন, ‘যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে, আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।’  

তিনি আরও বলেন, ‘এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন