ঈদের দিন সড়কে ঝরল ২১ প্রা*ণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ঈদের দিন সড়কে ঝরল ২১ প্রা*ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১১:২২:২১ পূর্বাহ্ন

ঈদের দিন সড়কে ঝরল ২১ প্রা*ণ

প্রতীকী ছবি


ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, চট্টগ্রামে পাঁচজন, বগুড়ায় তিনজন ও মেহেরপুরে তিনজন, গাজীপুরে ‍দুজন, কিশোরগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন হয়েছেন। এ ছাড়া নওগাঁ, পিরোজপুর, ঝিনাদহ ও যশোরে একজন করে নিহত হয়েছেন।

চট্টগ্রাম: গতকাল ভোরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত ছয়জন।

গাজীপুর: সকালে গাজীপুরের শিববাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।

বগুড়া: দুপুরে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন চারজন।

নওগাঁ: সকালে জেলার সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে যুবক নিহত হন। এতে আহত দুই আরোহী।

পিরোজপুর: ঈদের দিন দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হন। এতে আহত হন তার স্ত্রী মিম আক্তার।কিশোরগঞ্জ: বিকেলে জেলার কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মেহেরপুর: বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া: সন্ধ্যায় জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুজন।

এ ছাড়া ঝিনাদহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী