পটুয়াখালিতে ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবি, নি খোঁ জ যুবক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ AM

পটুয়াখালিতে ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবি, নি খোঁ জ যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১১:১৮:৪৩ AM

পটুয়াখালিতে ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবি, নি খোঁ জ যুবক

ছবি : সংগৃহীত


পটুয়াখালীতে ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছেন।গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ‌মো. জামাল হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ জামাল রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা মো. কালাম শরীফের ছেলে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনও জামালের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চলছে। নদীর গভীরতা ও রাত হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। রাত হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।

তিনি আরও জানান, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায় বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন