ধ র্ষি তা র নাম প্রকাশ করে ফেঁ সে গেলেন অভিনেত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ PM

ধ র্ষি তা র নাম প্রকাশ করে ফেঁ সে গেলেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০৭:৫৫:৫৭ AM

ধ র্ষি তা র নাম প্রকাশ করে ফেঁ সে গেলেন অভিনেত্রী

ফাইল ছবি


কখনও কন্ডোমের বিজ্ঞাপন করে খবরের শিরোনাম, কখনও নগ্ন হয়ে। পূজা বেদীর নাম উচ্চারিত হলে এখনও বলিউড নড়ে বসে। নতুন করে ফের চর্চায় অভিনেত্রী। ২০১৯ সালে অভিনেতা ও সঞ্চালক করণ ওবেরয়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের মামলা। সেখানে নাম জড়িয়েছিল পূজারও। ছ’বছর পরেও সেই মামলা থেকে নিষ্কৃতি পেলেন না অভিনেত্রী।

পূজার বিরুদ্ধে অভিযোগ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাড়িতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। সেখানেই নির্যাতিতার নাম প্রকাশ করেন তিনি। এই ঘটনায় আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন অভিযোগকারিণী।

এরপর গত সোমবার দায়রা আদালত সেই মামলা বহাল রাখার নির্দেশ দিয়েছে। বিচারক জানিয়েছেন, পূজা-সহ আটজনের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই মামলা খারিজ করার প্রশ্নই উঠছে না।

কী ঘটেছিল ৬ বছর আগে? পুলিশ সূত্রে খবর, অভিনেতা করণ ওবেরয়ের বিরুদ্ধে এক মহিলা জ্যোতিষীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। পরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় অভিনেতার পক্ষ থেকে।

এই সময়ই পূজা নিজের বাড়িতে সাংবাদিকদের ডাকেন বলে দাবি অভিযোগকারির। সেখানে নির্যাতিতার পরিচয় প্রকাশ করে দেন পূজা, অন্বেষী জৈন, চৈতন্য ভোঁসলে, ভারকে পটানি, গুরবাণী ওবেরয়, শেরিন ভার্গেস, সুধাংশু পাণ্ড্য এবং দীনেশ তিওয়ারি।  ধর্ষণ মামলায় নির্যাতিতার পরিচয় প্রকাশ ভারতীয় আইন অনুযায়ী অপরাধ। যে কারণে ফেঁসে যান এই অভিনেত্রী।

দায়ের করা মামলায় সে কথা উল্লেখ করে নির্যাতিতা জানান, নাম প্রকাশিত হওয়ায় তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সাংবাদিক-সহ নানা পেশার মানুষ। ইউটিউব, সামাজিক মাধ্যমে এবং সংবাদমাধ্যমে খবরটি সে সময়ে ভাইরাল হয়।

মহিলার অভিযোগ, এতে তার মানহানি হয়েছে, কাজের ক্ষতি হয়েছে। আদালতে পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা রয়েছে। পূজা-সহ মোট আট জন ব্যক্তি ধর্ষিতার নামপ্রকাশের সঙ্গে যুক্ত। ফলে এখনই রেহাই পাচ্ছেন না অভিনেত্রী। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক